ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আরও কয়েকদিন লোডশেডিং থাকতে পারে, ধাপে ধাপে কাটবে সংকট গৌরনদীতে বিকাশের ‘মার্চেন্ট কানেক্ট’ শীর্ষক মতবিনিময় সভা জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল দেশ-বিদেশে ক্রীড়া অঙ্গনে পরিচিত মুখ আগৈলঝাড়ার শহিদুলের অর্থনৈতিক দৈন্যদশায় কাটছে জীবন কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো দেড় মণ ওজনের তবল মাছ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন ৮ অভিযোগে পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি বরগুনায় ঘনঘন লোডশেডিং বন্ধসহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • ‌‌'অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে'

     ‌‌'অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শনিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    পুলিশ কমিশনার বলেন, আপনার সন্তান বাসা থেকে বের হয়ে হয়ে কোথায় যাচ্ছে? নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা? পিতা-মাতা হিসেবে এটা দেখা আপনার নৈতিক দায়িত্ব। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুল-কলেজে আসছে কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকদেরকে নিয়মিতভাবে অবহিত করা। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয় ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।


    এর আগে ওপেন হাউজ ডে'র শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে  যথারীতি বিগত ওপেন হাউজ ডে' তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সকল সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও তাঁর বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির কাছে তাদের সমস্যার কথা তুলে ধরলে সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়। 

    পরে পুলিশ কমিশনার সরেজমিনে কোতয়ালী মডেল থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা  মােসা. শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার-ট্রান্সপাের্ট  সাদ্দাম হােসাইন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা-এস্টেট মাে. মেহেদী হাসান, কোতােয়ালি মডেল থানার  অফিসার ইনচার্জ আজিমুল করিম সহ থানার সকল অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবা প্রত্যাশী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ