২০০ টপকাবে ব্রয়লার, রেকর্ড গড়েছে ডিম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মানুষ।
বিগত কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৩০-৪০ টাকা বেড়ে এ মুরগির দাম প্রায় ২শ ছুই ছুই করছে। আর লেয়ার কক ৩০০শ কাছাকাছি, সোনালীও পৌছাবে সেখানে আর দেশী মুরগীর তো কথাই নেই, এর কেজী এখন ৫০০।
মুরগির পাশাপাশি অস্বাভাবিকভাবে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রথমবারের মতো ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম রেকর্ড মূল্যে ১৪৫-১৫০ টাকায় উঠেছে।
শুক্রবার বরিশালের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, লেয়ার কক ২৭০, সোনালী ২৬৫ এবং দেশী মুরগী কেজি প্রতি ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
যেখানে গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা, সেখানে এক সপ্তাহের ব্যবধানে সেটি কেজি প্রতি প্রায় ২০-৩০ টাকা বাড়াকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা।
বিক্রেতারা বলছে পাইকারি দাম বৃদ্ধির কারণে প্রতিদিনই ব্রয়লার মুরগির দাম বাড়ছে। আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
নগরীর পোর্ট রোড এলাকার পোলট্রি ব্যবসায়ী রনি জানান, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মুরগীর দাম অনেক বেড়েছে। গেল দুই সপ্তাহের মধ্যে মুরগীর দাম কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে।
তিনি বলেন, বর্তমানে জ্বালীনী তেলের মূল্য বৃদ্ধি, খাবারের দাম বেশি ও উৎপাদন কম থাকায় এর প্রভাবে দাম বাড়ছে। তিনি বলেন বর্তমানে বাজারে ব্রয়লার মুরগী ১৮০, লেয়ার কক ২৭০, সোনালী ২৬৫ এবং দেশী মুরগী কেজি প্রতি ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর মুদি দোকানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩-১৪ টাকা দরে। যেখানে মাত্র এক সপ্তাহ আগে ডিমের ডজন ছিল ১২০ থেকে ১২৫ টাকা।
মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে জানতে চাইলে ক্রেতা আরিফুর রহমান বলেন, প্রতিদিনই পণ্যের দাম বাড়ছে। সামান্য টাকায় চাকরি করি। বেতন তো বাড়ে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাজারে এলাম মুরগি কিনব। না পেরে এখন সবজি কিনে নিচ্ছি। শুক্রবার একদিন সন্তানদের মাংস্য খাওয়াতে পারলাম না।
এএজে