ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ সুকানীর

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ সুকানীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ঢাকাগামী মর্নিং সান-৯ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় শ্রমিক কালামের (৬০) লাশ পরদিন উদ্ধার হলেও নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি বাল্কহেডের সুকানী মিলন হাওলাদারের (৩৫)। 

তাদের দুজনের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামে। দুর্ঘটনার পর থেকে মিলনের খোঁজে সন্ধ্যা নদীর বানারীপাড়া,স্বরূপকাঠি ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় ট্রলার নিয়ে সন্ধানের পাশাপাশি প্রতিদিন মাইকিং করা হচ্ছে। তাঁর বাড়িতে বইছে শোকের মাতম। 

প্রসঙ্গত, পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকা যাওয়ার পথে গত ৮ আগস্ট সোমবার রাত পৌনে ৯টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি (দাসেরহাট) এলাকায় সন্ধ্যা নদীতে এমভি মর্নিংসান-৯ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ হয় বাল্কহেডের দু'শ্রমিক কালাম ও মিলন।  পরের দিন ৯ আগস্ট সকালে  ডুবে যাওয়া বাল্কহেডের সন্ধান মেলে মসজিদবাড়ি গ্রামের একটি ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর পানির তলদেশে। ওই দিন বেলা পৌনে ১২টার দিকে ওই বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ দু'শ্রমিকের মধ্যে ইঞ্জিন রুমের মিস্ত্রি কালামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বাল্কহেডের সুকানী মিলনের (৩৩) সন্ধান পায়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে সংঘর্ষে এমভি মর্নিংসান-৯ লঞ্চের ছিদ্র হওয়া তলা সাময়িক মেরামত করে শতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার সকালেই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন