১৫ আগস্ট উপলক্ষে সদর উপজেলা আ.লীগের প্রস্তুতি সভা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ এর কার্যকারী কমিটি।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মনিরুল ইসলাম ছবি।
সভায় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জল সহ বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ এর দশটি ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এএজে