ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

ববি'তে 'আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু' শীর্ষক কুইজ প্রতিযোগিতা

ববি'তে 'আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু' শীর্ষক কুইজ প্রতিযোগিতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

প্রতিযোগিতা চলাকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় তাঁর সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

‘আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু’ শীর্ষক এ কুইজ প্রতিযোগীতা পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন