আগৈলঝাড়ায় সমাজকর্ম দিবস উপলক্ষে র্যালি

বরিশালের আগৈলঝাড়ায় সমাজকর্ম দিবস উপলক্ষে শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শিশুদের নিয়ে র্যালি বের হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, তথ্য ও প্রযুুক্তি অফিসের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ।
এইচকেআর