উজিরপুরে সমাজকর্ম দিবস উপলক্ষে র্যালি

বরিশালের উজিরপুরে সমাজকর্ম দিবস উপলক্ষে শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, সহকারী কমিশনার ভূমি অনর্ব দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
এইচকেআর