ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ১৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

 বরিশালে ১৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মহানগর বিএনপি’র ১৫ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি সাংগঠনিক টিম (১) এর উদ্যোগে বুধবার সন্ধ্যায় জেলা ও নগর বিএনপির কার্যারয়ে এই সভা করে তারা। এসময় দলীয় কার্যালয় অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে সভা করে নেতাকর্মীরা।

মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদারের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য জহিরুল ইসলাম লিটুর সঞ্চলনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি আহবায়ক মো মনিরুজ্জামান খান ফারুক।

কর্মীসভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ। এসময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, সদস্য আমিনুর রহমান মামুন, সদস্য জুলহাস উদ্দিন মাসুদ।

আরো বক্তব্য রাখেন বদিউজ্জামান টোলন, এ্যাড. হুমাউন কবির বাপ্পি, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু , মহানগর সদস্য সাইফুল আনাম বিপু, জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দীন ইসলাম ইকু।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন