ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা 

বাবুগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২২ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ আগস্ট)  সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহাবুবুর রহমান, 


উপজেলা শিশু একাডেমি কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের প্রস্তুতি মূলক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকবর কবির, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম বেপারী প্রমূখ।


এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করার সিদ্বান্ত গৃহীত হয়।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন