ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জ ডরমিটরি ভবন থেকে প্রকৌশলীর মোটরসাইকেল উধাও

বাবুগঞ্জ ডরমিটরি ভবন থেকে প্রকৌশলীর মোটরসাইকেল উধাও
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর ডরমিটরি ভবন থেকে উপজেলা প্রকৌশলীর নামে বরাদ্দকৃত একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।  

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলা পরিষদের ডরমিটরি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মোটরসাইকেল চুরি হয়েছে।  

ওই কক্ষে মোট ৪ টি মোটরসাইকেল রাখা ছিলো। একটি মোটরসাইকেল বাইরে ছিল।  ৪টি মোটরসাইকেলের মধ্য থেকে শুধুমাত্র উপজেলা প্রকৌশলীর নামে বরাদ্দকৃত মোটরসাইকেলটি চুরি হওয়ায় বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত বলে মনে করছেন স্থানীয়রা। 

বাবুগঞ্জ এলজিইডির একটি প্রকল্পের জেনারেল ফেসিলিটর অনুপ কুমার আইস বলেন, মোটরসাইকেলটি প্রকৌশলী স্যার আমাদের সাইড পরিদর্শনের জন্য দিয়েছিল। সোমবার আমি সাইড থেকে এসে মোটরসাইকেলটি প্রতিদিনের ন্যায় ডরমিটরি ভবনের নিচতলার কক্ষে রেখে ২য় তলায় আমার কক্ষে গিয়ে শুয়ে পরি। সকালে উঠে দেখি আমার কক্ষে মোটরসাইকেল ও রুমের চাবি নাই। দৌড়ে নিচে গিয়ে দেখি মোটরসাইকেল রাখার রুমের দরজার কয়রা ভাঙ্গা ও ভিতরে আমাদের মোটরসাইকেল নাই। 
আমি তাৎক্ষণিক প্রকৌশলী শহিদুল ইসলাম স্যারকে জানিয়েছি। 

এ ঘটনায় (০৯ জুলাই) মঙ্গলবার এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম (এলজিইডি)। 

উপজেলা প্রকৌশলী মো.শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম বলেন,  ডরমিটরি ভবনটি উপজেলা পরিষদ থেকে একটু দূরে। ওইখানে সিসি ক্যামেরা নাই। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন