জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং সার ও কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখা। মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় নগরীর টাউন হলের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন মহানগরের সম্পাদক মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওছার এর সভাপতিত্বে ও সহ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শাহাদাত হোসেন নূরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নাসির উদ্দীন নাইস, প্রচার ও দাওয়াহ সম্পাদক এনামুল হক শামিম রাঢ়ী, দফতর সম্পাদক মুহাম্মাদ মাহবুব রব্বানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামান মিরাজ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজিজুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ ফজলুর রহমান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্র্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই জনগণ চরম সংকটে মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থার মধ্যে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের জন্য মরার উপর খাড়ার ঘাঁ। জনজীবন চরমভাবে বিপর্যন্ত হবে। জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল- কেরোসিনের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি কৃষিসহ সকল খাতকে প্রভাবিত করবে। ইতিমধ্যে পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে যা জনগনের উপর জুলুমের শামিল।
বক্তারা আরো বলেন, দেশকে বিপদের ফেলার কোন নৈতিক অধিকার সরকারের নেই। দেশের খাদ্য নিরাপত্তা আজ হুমকির মুখে। সার ও কৃষি পণ্যের দাম বাড়ানোর ফলে কৃষি খাত ক্ষতিগ্রস্থ হবে। আমরা কৃষিপণ্য ও সারের দাম কমানোর দাবি জানাচ্ছি। সরকারের গণবিরোধী নীতি পরিহার করে জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে ও সার, কৃষিপণ্য সহ সকল নিত্যপণ্যের দাম কমাতে হবে। সরকার গণবিরোধী সকল সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশ ও দেশের জনগনের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই নেতৃত্বে আরও কঠিন আন্দোলন করতে বাধ্য হবে।
এইচকেআর