ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

হিজলায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

হিজলায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় ৭ বছরের শিশু কন্যা পানিতে পড়ে মৃত্যু হয়েছে। জানাযায় সোমবার বেলা ১১ টায় এঘটনা ঘটে। 

মৃত্য শিশু জাকিয়া (৭)  উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাকির সরদারের কন্যা। জাকিয়ার মামা জাহাঙ্গির দেওয়ান জানায়, সকাল ১১ টার সময় বাড়ির অন্য এক শিশু সাথে উঠানে মাটি নিয়ে তারা দুজন খেলা করছিল। 

তখন জাকিয়া হাতে লাগা মাটি পরিস্কার করতে গিয়ে পুকুরে পড়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুটি জাকিয়ার মাকে জানালে সে গিয়ে পুকুরে ডুবন্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে। পরে অচেতন জাকিয়াকে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন