হিজলায় ডাকাতি মামলার আসামি ইয়াবাসহ আটক

বরিশালের হিজলা উপজেলায় ডাকাতি মামলার আসামিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। জানাযায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামের আন্তজেলা ডাকাত রত্তন রাড়ী (ওরফে বোবা রত্তনের) ছেলে উজ্জল রাড়ী (২৫) ও তার ইয়াবা বিক্রির সহযোগী হাসিম মাঝি (২২)ও মো. জামাল ফকির (৩০) কে ৯৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
রবিবার রাত অনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরাগাও গ্রামের খাল পাড়ে নাছির বেপারী আখ ক্ষেত ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সোহরাব সহকারী উপপরিদর্শক মো. মিজানুর রহমান,সাইফুল ইসলাম সুমন, সরিফুল ইসলাম সহ একটি চৌকস ফোর্স তাদের ধরতে সক্ষম হয়।
তিনি আরো জানায় রত্তন রাড়ীর ছেলে নামে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।তাই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
এএজে