বাকেরগঞ্জে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

বরিশালের বাকেরগঞ্জে শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। যার বাকেরগঞ্জ থানা মামলা নং ৫।
ওই ছাত্রীর মা প্রিয়া বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। উল্লেখ্য, বরিশালের বাকেরগঞ্জ বোয়ালিয়া জে.এম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান স্বপন খান কর্তৃক ছাত্রী কে অনৈতিক প্রস্তাব এবং যৌন হয়রাণীর অভিযোগে কয়েকদিন ধরে এলাকা জুড়ে তোলপার চলছিল।
গত ৪ আগস্ট বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে প্রধান শিক্ষকের বিচারের দাবি তুলে ধরেন। ভুক্তভোগি পরিবার গত ৩ আগস্ট বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিদ্যালয়টি পরিদর্শন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
কিন্ত অদৃশ্য কারনে মামলা না নেয়ায় ৬ আগস্ট শনিবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগি পরিবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, যদি এই ঘটনায় কোনো বিচার না পায় তাহলে তিনি আত্মহত্যা করবে। ওইদিন রাতেই বাকেরগঞ্জ থানা পুলিশ মামলাটি রেকর্ড করেন। অপরদিকে শিক্ষকের এমন অপকর্মকে ধামাচাঁপা দিতে উঠেপরে লাগে একটি কুচক্রী প্রভাবশালী মহল। বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জের বলে চালাতে প্রচার চালায় তারা।
এমন কি ঐ শিক্ষকের স্ত্রীকে দিয়ে সাজানো সংবাদ সম্মেলন করে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। ভিকটিম আত্মহুতির হুমকি দিলে দূষ্টচক্র কয়েকজন শিক্ষক নিয়ে উপজেলা চত্তরে একটি মানববন্ধন করে আবারো তা ফেসবুকে প্রচার চালায় কথিত ফেসবুক সাংবাদিরা। এদিকে মামলা হওয়ার পরে এলাকায় সস্তি নেমে এসেছে, তবে ভুক্তভোগী পরিবারটি বলেছে তারা এখন ভয়ে আছে, দ্রæত আসামী গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী তাদের।
এএজে