দূঃসময়ে বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা: পংকজ নাথ এমপি

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, বাংলার প্রতিটি দুঃসময়ে বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। শত প্রতিকুলতার মাঝেও সন্তানদের যোগ্য মানুষ করে গড়ে তুলেছেন এই মহীয়সী নারী। দুঃসময়ে নিজের গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে দল চালিয়েছেন বঙ্গমাতা।
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি গভীর শ্রদ্ধা ও মমতায় এই মহীয়সী নারীর স্মৃতি চারণ করেন এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, চেয়ারম্যান মনির হাওলাদার, চেয়ারম্যান সামছুল বারী মনির, চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, চেয়ারম্যান হারুন মোল্লা, চেয়ারম্যান আবদুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এইচকেআর