আগৈলঝাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমাসহ প্রমুখ।
পরে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ২৭জন দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এইচকেআর