বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপির) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার-ডিবি মাে. মনজুর রহমান সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ।
সভার শুরুতেই বিগত জুলাই মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
এ সময় তিনি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরে মাসিক পারফরমেন্সের উপর ভিত্তি করে ভালো পারফর্মেন্স কারীদের এ সময় পুরস্কৃত করা হয়।
এইচকেআর