বিএমপি'র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা শৃঙ্খল বাহিনী, পোশাক আমাদের অহংকার। তাই ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সহিত উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
রোববার (৭ আগস্ট) সকাল ৮ টায় বরিশাল পুলিশ লাইন্স মাস্টার প্যারেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার আরো বলেন, কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কাজ পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় বিএমপি’র শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এইচকেআর