প্রধান শিক্ষকের বিচারে চেয়ে স্কুল ছাত্রীর সংবাদ সম্মেলন

বরিশালের বাকেরগঞ্জ বোয়ালিয়ায় স্কুল ছাত্রীকে অনৈতিক প্রস্তারে ফুসে উঠেছে বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৪ আগস্ট মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী আন্দোলন করে প্রধান শিক্ষকের অপসরনের দাবি তুলে ধরেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
ভুক্তভোগি পরিবার এঘটনায় গত ৩ আগস্ট বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং অভিযোগের তিন দিন অতিবাহিত হলেও অদৃশ্য কারনে মামলাটি নেয়নি পুলিশ।
শনিবার এ ঘটনায় ভুক্তভোগি পরিবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমারা এখন নিরাপত্তহীনতায় ভুগছি, আমাদের বিভিন্ন রকম ভয়-ভীতি দেখানো হচ্ছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, আমি যদি এই ঘটনায় কোনো বিচার না পাই তাহলে আমার আত্নহত্যা ছাড়া কোন উপায় থাকবে না।
কান্না ভেজা কন্ঠে ওই শিক্ষার্থীর মা বলেন, আমাদের পরিবারের সবাইকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে। আমার মেয়েটার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের মান সম্মান বলে কিছুই রহিল না।
এ ঘটনায় এলাকাবাসী জানান, বিদ্যালয়ে কমিটি নিয়ে একটি বিরোধ আছে কিন্তু ৮ম শ্রেণীর ছাত্রীর সাথে যা হয়েছে এটার বিচার হওয়া দরকার। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এএজে