জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

হঠাৎ করে জ্বালানী তেলের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি।
শনিবার (৬ আগস্ট) দুপুর ২ টায় নগরের পোর্ট রোড মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত এক সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মহিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ। উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর