ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

গৌরনদীতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে শুক্রবার বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনসহ বেকার যুবক ও যুব মহিলাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এরপর গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। 


বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, উপজেলা তথ্য দপ্তরের সহকারী প্রোগ্রামার মো. শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম প্রমূখ। 

শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন