ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

মুলাদীতে খাল থেকে দুই চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

মুলাদীতে খাল থেকে দুই চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মুলাদী উপজেলায় খাল থেকে দুই চোখ উপড়ানো অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুলাদী থানার পরিদর্শক এসএম মাকসুদুর রহমান জানান।

তিনি জানান, স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে খবর দেন। পুলিশ গিয়ে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশের ধরন দেখে মনে হচ্ছে, একদিন আগে হত্যার পর খালে ফেলা হয়েছে।

মাকসুদুর বলেন, “লাশের পরিচয় শনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি জানান।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা মুলাদী থানার এসআই হাবিব জানান, ওই নারীর দুই চোখ খুঁচিয়ে উপড়ে ফেলা হয়েছে। মাথার সামনের দুই পাশে, ঘাড়ে ও নাকে ধারালো অস্ত্রে আঘাতের জখম আছে।

এসআই হাবিব বলেন, ওই নারীর পরনে পীত রংয়ের বোরকা, সবুজ রংয়ের কামিজ ও কালো রংয়ের পায়জামা ছিল।

১৮ থেকে ২০ ঘণ্টা আগে নারীকে হত্যার পর লাশ খালে ফেলা হয় বলে ধারণা করছে পুলিশ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন