ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা -পংকজ নাথ এমপি

বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা -পংকজ নাথ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জ উপজেলায় কর্মরত ৭৯ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পরেই ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান। এসময় সাংসদ পংকজ নাথ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আমারুল্লাহ, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহাবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, চেয়ারম্যান হারুন মোল্লা, চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, চেয়ারম্যান আবু রাশেদ মনি, চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন