ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বিএমপি’র বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিএমপি’র বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন (বিএমপি)  বন্দর থানার 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় থানা চত্বরে ‍এ 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়। 

ওপেন হাউজ ডে' তে সভাপতিত্ব করেন বন্দর থানার অফিসার  ইনচার্জ মো. আসাদুজ্জামান। 

শতভাগ  জবাবদিহিতা নিশ্চিত কল্পে ওপেন হাউজ ডে'র শুরুতেই যথারীতি  বিগত ওপেন হাউজ ডে'  তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সকল সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের  সামনে পাঠ করে শোনানো হয়। 

এ সময় উপস্থিত ভুক্তভোগী জনসাধারন  অফিসার ইনচার্জ এর নিকট  নানান বিষয়ে তাদের সমস্যার কথা  তুলে ধরলে, উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।  যাহার  বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানার সকল অফিসার-ফোর্স, বিভিন্ন সেবা প্রত্যাশী,  ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয় । ‍


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন