ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা 

গৌরনদীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) যৌন হয়রানি করার অভিযোগে জিশান হাওলাদার (২২)সহ ৩ যুবককে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামের ওই ছাত্রীর মা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই কে.এম আব্দুল হক জানান, উপজেলার দক্ষিণ ধানডোবা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে জিশান হাওলাদার (২২) স্কুলে আসা যাওয়ার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জিশানের আত্মীয় স্বজনদের জানালে তারা কর্নপাত করেননি। বান্ধবীদের সঙ্গে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথিমধ্যে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের সেকান্দার তালুকদারের মুরগীর ফার্মের কাছে পাকা রাস্তায় পৌঁছে। এ সময় জিশান হাওলাদার ও তার ২ সহযোগী ওই ছাত্রীর পথরোধ করে দাঁড়ায়। তখন জিশান ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করে। এ সময় তাদের ভয়ে ওই ছাত্রীর সঙ্গে থাকা বান্ধবীরা প্রতিবাদ করতে সাহস পায়নি। 

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে জিশান হাওলাদারকে নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২ যুবককে আসামি করে বুধবার দিবাগত রাতে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআাই আব্দুল হক জানান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন