‘আবাসিক হোটেলে আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজ হলে ব্যবস্থা’

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে আবাসিক হোটেল মালিকদের উদ্দেশ্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার বলেছেন, "আবাসিক হোটেলে আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। বোর্ডার এন্ট্রির সময় নিয়মতান্ত্রিকভাবে তার ছবি তুলতে হবে, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি সংগ্রহ করতে হবে। বোর্ডারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং ফোন নাম্বার হোটেল রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রদত্ত ফোন নাম্বারে তাৎক্ষণিক কল করে এর সঠিকতা যাচাই করতে হবে এবং সর্বোপরি সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে নগরীর সকল আবাসিক হোটেল মালিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আবাসিক হোটেল মালিকরা বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের নিকট তাদের মতামত তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার সিএসবি খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. মনজুর রহমান 'পিপিএম-বার সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
এইচকেআর