গৌরনদীতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেফতার

বরিশালের গৌরনদীতে অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) কে যৌন নিপীড়ন মামলার প্রধান আসামি শফিক শিকদার (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা মহানগরীর রমনা থানার কাছে কাচ্চি বিরানী হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিক সিকদার বাবুগঞ্জ উপজেলার চর হোগলপাতিয়া গ্রামের গাছ ব্যবসায়ী বাহার শিকদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই উজ্জল শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে
রমনা থানা পুলিশের সহযোগীতায় বুধবার দিবাগত রাত ৮টার দিকে কাচ্চি বিরানী হোটেলের সামনে অভিযান চালিয়ে যৌন নিপীড়ন মামলার প্রধান আসামি শফিক শিকদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিক শিকদারকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গৌরনদী উপজেলার সাকোকাঠি গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৪)কে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উক্ত্যক্ত করে আসছিল শফিক শিকদার (১৯) ও উত্তম দাস (১৮)। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ২ যুবককে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।
এইচকেআর