সাংবাদিক নাসিমুল হকের ভগ্নিপতির ইন্তেকাল

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক দৈনিক মতবাদ এর সিনিয়র রিপোর্টার নাসিমুল হক এর মেজ ভগ্নিপতি বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মোসতাক আহমেদ আকন্দ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী এবং দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কাল ৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশায় নিজ গ্রামের বাড়িতে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক নাসিমুল হক জানিয়েছেন, ‘তার ভগ্নিপতি বুধবার স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক মতবাদ এর সম্পাদক ও শহীদ আব্দুর রব রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ দৈনিক মতবাদ পরিবার। এছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ। এক শোক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মতবাদ সম্পাদকের শোক
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ও দৈনিক মতবাদ এর সিনিয়র রিপোর্টার নাসিমুল হক এর মেজ ভগ্নিপতি বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মোসতাক আহমেদ আকন্দ’র মৃত্যুতে শোকপ্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেনসহ মতবাদ পরিবারবর্গ। তারা মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এএজে