ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

হিজলায় যুবককে কুপিয়ে জখম

হিজলায় যুবককে কুপিয়ে জখম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত নুরু বাবুর্চির ছেলে এহসান বাবুর্চি (১৮) কে কুপিয়ে জখম করেছে দূবৃত্তরা। 

জানাযায় ৩ আগস্ট সন্ধা পোনে ৭ টার দিয়ে মাসকাটা গ্রামের ফরিদ ঢালী বাড়ির সামনে রাস্তায় এহসান বাবুর্চিকে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রেখে দূবৃত্তরা পালিয়ে গেছে। 

আহত এহসানকে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে প্রেরন করে।

বিভিন্ন সুত্রে জানাযায় বাবুর্চী পরিবারের মধ্যে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে, ঐ ঘটনায় এমনটা ঘটতে পারে।
হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুছ মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেস্টা চলছে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন