ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জ চাঁদপাশা ইউনিয়নে চেয়ারম্যান'র সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ চাঁদপাশা ইউনিয়নে চেয়ারম্যান'র সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা  ইউনিয়ন পরিষদের আয়োজনে ১, ২ ও ৯ নং  ওয়ার্ড এর জনগনের সাথে চেয়ারম্যান-মেম্বারদের সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার বিকেলে  ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপাশা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ি বলেন, তৃণমূলের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে । 
অংশগ্রহণের মাধ্যমে মানুষ যেমন তাদের ক্ষোভ, অভিযোগ, দাবি-দাওয়া জানাতে পারে। তেমনি ইউনিয়ন পরিষদ কীভাবে কাজ করছে জনগণ সে বিষয়ে ওয়াকিবহাল হতে পারে। জনগণ বসতবাড়ির করসহ অন্যান্য কর প্রদানে ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদের নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধি করে সেবার পরিমাণ ও মান বৃদ্ধির সংকল্প করতে হবে। নানামুখী দাবি ও বঞ্চনার কথা ওয়ার্ড সভায় একটি প্রশ্নোত্তর পর্বে তুলে ধরা হয়।

এই প্রশ্নোত্তর পর্বে নির্বাচিত প্রতিনিধিরা জবাবদিহিতার সম্মুখীন হয়। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপাশা  ইউপি সচিব মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ মোসলেম উদ্দিন খান, আবদুল হালিম, ,এস এ এন্টারপ্রাইজ প্রপাইটার মোঃ সুরুজ মীরা প্রমূখ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন