ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে সাংস্কৃতিক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে সাংস্কৃতিক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় সাংস্কৃতিক কর্মী যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ আগস্ট) সকালে নগরের উত্তর মল্লিক রোডের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মৃত সামসুন্নাহার নিপা (২৫) নগরের উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের কন্যা।

কোতয়ালি মডেল থানার এসআই আকলিমা বেগম জানান, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিপার লাশ উদ্ধার করা হয়েছে। নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ফাঁস দেয়ায় গলায় একটি কলো দাগ ছাড়া আর কোন চিহৃ নেই। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে আকলিমা জানিয়েছেন।  বাসায় বোন ডালিয়া ঘুমিয়ে থাকায় কিছু টের পায়নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন