ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

স্কুলছাত্রীকে যৌণ নিপীড়নের ঘটনায় গ্রেফতার ১

স্কুলছাত্রীকে যৌণ নিপীড়নের ঘটনায় গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)কে যৌণ নিপীড়নের ঘটনায় বখাটে ২ যুবককে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক শরিকল রিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে মামলার আসামি উত্তম দাস (১৮)কে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই উজ্জল শীল জানান, বাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী (১৪)কে  স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উক্ত্যক্ত করে আসছিল বাবুগঞ্জ উপজেলার চরহোগলপাতিয়া গ্রামের গাছ ব্যবসায়ী বাহার শিকদারের  বখাটে ছেলে শফিক শিকদার (১৯), গৌরনদীর শরিকল রিকশা স্ট্যান্ড এলাকার সেলুন কর্মচারী মিন্টু দাসের বখাটে ছেলে উত্তম দাস (১৮)। বখাটে শফিক শিকদার, উত্তম দাস গত ১৯ জুলাই বিকালে ওই ছাত্রীর বাড়ির সামনের রাস্তায় বসে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে   উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দেয়। 

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার সকালে বখাটে ২ যুবককে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শরিকল রিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি সেলুন থেকে মামলার ২নং আসামি উত্তম দাসকে গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত উত্তম দাসকে মঙ্গলবার  বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উজ্জল শীল জানান।


 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন