ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন কর্মকর্তা

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন কর্মকর্তা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র পাল্টে দিলেন সদ্য যোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার ফাতেমা মেহজাবিন।

গত ২৮ মে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর তিনি হাসপাতালের প্রতিটি সেক্টরে ঘুরে ঘুরে দেখাতে শুরু করে, তখনই অনেকে আচ করতে পেরেছে তার দ্বারা এই হাসপাতালের কিছু পরিবর্তন করা সম্ভব হতে পারে।

শুরুতেই তিনি নজর দেন অফিস চলাকালীন সময়ের ডাক্তাররা রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি, সকলের সমন্বয়ে মিটিং করে প্রত্যেক ডাক্তারকে সব সাব জানিয়ে দিয়েছে অফিস চলাকালীন সময়ে কোন রোগীদের কাছ থেকে টাকা গ্রহণ করা যাবে না। যদি কোন রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি প্রদান করেন। বর্তমানে সরকারী ফি দিয়ে টিকিটের মাধ্যমে ডাক্তার সেবা পেয়ে স্বস্থিতে রোগীরা।

এই হাসপাতালে ময়লা আবর্জনার গন্ধে শ্বাসরুদ্ধকর পরিবেশের কারণে এক সময় হিজলার রোগীরা পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার জন্য ছুটে যেত। পুরুষ ও মহিলা ওয়ার্ডের একাধিক রোগীর সাথে আলাপ করে জানা যায় আগের চেয়ে হাসপাতালের পরিবেশ অনেকটা পরিবর্তন এমনকি পরিষ্কার-পরিচ্ছন্ন নজরে পড়ার মতো। অফিস সূত্রে জানা যায় ঝাড়–দার থেকে শুরু করে হাসপাতালের সর্বোচ্চ পর্যায়ের কর্মচারীদের সাথে মতবিনিময় করেন সদ্য যোগদানকারী ডাক্তার ফাতেমা মেহজাবিন।
সরকার স্বাস্থ্য খাদে ব্যাপক বরাদ্দ দেয়া সত্তেও হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যাধুনিক এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজি ল্যাব দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে এতে করে ভোগান্তির শিকার রোগীরা।

স্থানীয় সচেতন মহলের অনেকে বলছেন দীর্ঘ দিন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ব্যবহান না করায় কিছু যন্তপাতিতে ত্রæটি হয়েছে সেগুলো সচল করা হলে, এবং কিছু টেকনিশিয়ানের অভাব রয়েছে, এছাড়াও কিছু চতুর্থ শ্রেনীর জনবল সংকট রয়েছে এগুলো নিরসন করা হলে এখানকার রোগীদের আর পরিক্ষা নিরিক্ষা সহ সকল স্বাস্থ্য সেবা পেতে বাহিরে যেতে হবে না।

হাসপাতালের এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজি ল্যাব বন্ধ কেন এমন প্রশ্নের উত্তরে ডাক্তার ফাতেমা মেহজাবিন বলেন এগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় কিছু মেশিনে ত্রুটি আবার কোনটার টেকনিশিয়ানের অভাব রয়েছে, এব্যপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এই হাসপাতালে দীর্ঘদিনের সমস্যা অল্প সময়ই সমাধান করা সম্ভব নয়, তবে দ্রুত সমাধানের জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যাব।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন