আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দিনব্যাপী যৌথ অভিযানে অবৈধ ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে জব্দকৃত অবৈধ ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল ওই দিনই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম প্রমুখ। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এইচকেআর