ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

অতিরিক্ত বিচারপতি হলেন আগৈলঝাড়ার আমিনুল ইসলাম

অতিরিক্ত বিচারপতি হলেন আগৈলঝাড়ার আমিনুল ইসলাম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম। তিনি আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের মৃত. এজিএম আবদুস সোবাহান মিয়ার পুত্র।

গত রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলামসহ আরও ১১ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিষয়টি নিশ্চিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন