আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু

আগৈলঝাড়াউপজেলায় পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের শাহাজালাল ফড়িয়ার ছেলে ইয়াসিন ফড়িয়া (২০) সোমবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ইয়াসিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ইয়াসিনের বাবা জানান, তার ছেলে (ইয়াসিন) মৃৃগী রোগে আক্রান্ত ছিল।
একইদিন উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মুজাম শিকদারের দেড় বছরের ছেলে ইব্রাহিম শিকদার খেলার ছলে বাড়ির পাশের একটি পুকুরে পরে যায়। শিশু ইব্রাহিমকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এইচকেআর