ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব 

আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, একজন মা যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে। তাদের সকল ধরনের সেবা নিশ্চিত করা গেলে মাতৃমৃত্যুর হার অনেকটা কমে যাবে। এছাড়া আমি অনুরোধ করছি, আপনারা চিকিৎসকরা সরকারি হাসপাতাল থেকে কখনো ক্লিনিকে রোগী পাঠাবেন না। রোগীর উন্নত চিকিৎসা প্রয়োজন হলে বরিশাল অথবা ঢাকায় সরকারি হাসপাতালে প্রেরণ করবেন। 

সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, হাসপাতালের আবাসিক ভবন সংকট, রোগীর সিজার অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের দায়িত্ব পালন শেষে বিকেলে চিকিৎসকরা চেম্বারে বসতে পারেন। তারপরও কেউ রোগী ক্লিনিকে পাঠাবেন না।

তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. মো. সামিউল ইসলাম, ঢাকা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের পরিচালক ডা. মো. ফরিদ মিয়া, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, উপ-পরিচালক বরিশাল বিভাগ ডা. শ্যামল কৃষ্ণ,  জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনসহ প্রমুখ। 

এর পূর্বে সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার তার নিজ গ্রামের বাড়ি রত্নপুর এলাকায় নতুন ২০ শয্যার মা ও শিশু হাসপাতাল স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন