জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক বহিস্কার

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও গঠতন্ত্র বিরোধী কর্মকান্ড করার অভিযোগে বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. রুহুল আমিনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। সম্প্রতি এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।
রবিবার (৩১ জুলাই) সভাপতি মো. হারুন মল্লিক ও সম্পাদক মো. ইকলাসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং- ২৩০৮ (খুলনা) প্রচার সম্পাদকের দায়িত্ব পালনের সময় মো. রুহুল আমিন সংগঠন বিরোধী কর্মকান্ড ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে দূব্যর্বহার করে। এ কারনে তাকে চিঠির মাধ্যমে সর্তক করা হয়। একটি চিঠির মাধ্যমে রুহুল আমিন সংগঠনের সম্পাদককে উদ্দেশ্য করে জবাব দেয়। এতে সংগঠন তার চিঠির নিন্দাজ্ঞাপন করেন।
এমতাবস্থায় চলতি বছরের ১৯ জুলাই রাত ১০ টায় সংগঠনের সভাপতি মো. হারুন মল্লিকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সভায় সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা সংগঠন পরিপন্থি ও গঠতন্ত্র বিরোধী কর্মকান্ড করায় প্রচার সম্পাদক মো. রুহুল আমিনকে সংগঠনের প্রাথমিক সদস্য নং-১৯৯ ও প্রচার সম্পাদক পদ থেকে চুড়ান্ত ভাবে বহিস্কারের সিন্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে মো. রুহুল আমিন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমাকে বহিস্কার করা হয়নি। তাদের ব্যাক্তি স্বার্থ হাসিল করতে এমন সিন্ধান্ত নিয়েছে।
এইচকেআর