ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে ৩২ হাজার টাকার জালনোটসহ আটক ১

উজিরপুরে ৩২ হাজার টাকার জালনোটসহ আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর উপজেলায় জালনোটসহ সিদ্দিকুর রহমান হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (৩০ জুলাই) দিনগত রাতে উপজেলার গুঠিয়া নারায়ণপুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী তাকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।

আটক সিদ্দিকুর ওই উপজেলার দক্ষিণ কমলাপুর এলাকার আফতাবউদ্দিন হাওলাদারের ছেলে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনউদ্দিন জানান, সিদ্দিকুর জালনোট নিয়ে বাজারে পণ্য কিনতে যান। এ সময় বিক্রেতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল গিয়ে সিদ্দিকুরের কাছ থেকে এক হাজারের ১৬টি ও ৫০০ টাকার ৩২টি মোট ৩২ হাজার টাকার জালনোট জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় রোববার (৩১ জুলাই) উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে উজিরপুর মডেল থানায় মামলা করেছেন। মামলার আসামি হিসেবে সিদ্দিকুরকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন