ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালের সাবেক মেয়র কামালের দাফন সম্পন্ন

বরিশালের সাবেক মেয়র কামালের দাফন সম্পন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বাদ জোহর নগরীর জিলা স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি জাহিদ ফারুক, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়। গত শনিবার দিবাগত রাত ১১ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। কামাল স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

২০০২ সালের ২৫ জুলাই বরিশাল পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে মনোনীত মেয়রের দায়িত্ব পান আহসান হাবিব কামাল। সিটি করপোরেশনের তৃতীয় পরিষদে ২০১৩ সালের ৮ অক্টোবর বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচিত হন তিনি। 

সিটি করর্পোরেশন হওয়ার আগে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান এবং এর আগে পৌরসভার একটি ওয়ার্ডের কমিশনার ছিলেন। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শহর বিএনপির সভাপতি, জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবং দলের কেন্দ্রিয়  কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।   


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন