ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে তিন কেজি গাঁজাসহ আটক ১ 

    বরিশালে তিন কেজি গাঁজাসহ আটক ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর একতলা লঞ্চঘাট এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

    রবিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। গ্রেফতারকৃত হল, নগরীর ৫ নং ওয়ার্ড ৪ নং পলাশপুরের ঘেরের পাড় এলাকার মোসলেস মিয়ার বাসার ভাড়াটিয়া মো. আবুল কালাম শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৩২)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর একতলা লঞ্চঘাটের পল্টনের উপর মো. আবু বক্করের চা-বিস্কুটের টং দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. রিয়াজ শেখ (ভাসমান) কে  ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ