ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

     বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বন্দর থানাধীন চরপত্তনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

    শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়িা সেল। 

    আটককৃতরা হল,  বরিশাল সদর উপজেলার চরপত্তনিয়া ৬ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর চাদপুরা এলাকার মৃত জব্বার রাঢ়ীর ছেলে মো. রুবেল রাঢ়ী (৩৪) ও  মেহেন্দিগঞ্জ উপজেলার বাহের চর ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার আলম বয়াতীর ছেলে মো. সবুজ ওরফে রুবেল (৩০)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই পিন্টু পালের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায়  চরপত্তনিয়া এলাকায় অভিযান চালান। এসময় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল রাঢ়ী ও  সবুজ ওরফে রুবেলকে আটক করা হয়। 

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ