ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • হঠাৎ শ্রেণিকক্ষে হাজির হয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন সিনিয়র সচিব

    হঠাৎ শ্রেণিকক্ষে হাজির হয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন সিনিয়র সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করেই নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু। এসময় তিনি শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করান। 

    পাশাপাশি শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান এবং পরিবেশ নিয়ে কথা বলেন। দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষকদের। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দিনভর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এই দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

    প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ পরিচালক মো. জামাল উদ্দিন জানান, ‘শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু নগরীর পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি  শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

    তিনি বলেন, ‘পূর্বে থেকেই স্যারের স্কুল পরিদর্শনের কর্মসূচি ছিলো। কিন্তু কোন স্কুলে যাবেন সে বিষয়টি নির্ধারণ ছিলো না। শনিবার সকালে হঠাৎ করেই তিনি ঘনবসতিপূর্ন এলাকা পলাশপুরের আলহাজ্ব দলিল উদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি ক্লাশরুমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন।

    পাশাপাশি তিনি ক্লাশরুমে পাঠ্যবই নিয়ে শিক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের পাঠদান করান তিনি। এসময় শিক্ষার্থীরা স্যারের কথা মনোযোগ দিয়ে শুনেন। পরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র সচিব। এসময় শিক্ষক হিসেবে কর্তব্য পালন ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি বিদ্যালয়ের কার্যক্রম দেখে সন্তুষ্ট প্রকাশ করেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু।

    পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন, সহকারী জেলা শিক্ষা অফিসার জাহিদুল কবীর তুহিন, সদর উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহারসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    জানা গেছে, ‘গত বুধবার তিন দিনের সফরে বরিশালে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু। বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জে আশির দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের নামে ব্রিজ এবং রাস্তার নামকরণের ফলক উন্মোচন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া শুক্রবার বরিশাল বিভাগে কর্মরত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র সচিব। 

    শুক্রবার মুসলিম গোরস্থানে তাঁর মাতা, ভাই ও ভাগ্নির কবর জিয়ারত করেন। শনিবার নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ