ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা 

    বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় বরিশাল নগরের সোহেল চত্বরস্থ মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

    এ সময় মহানগরের ৩০টি ওয়ার্ড ও সব কলেজের ছাত্রলীগের নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেন।  

    অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না, যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান ও আরিফুর রহমান শাকিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    এদিকে প্রায় একযুগ পরে গত ২৪ জুলাই বরিশালে মহানগর ছাত্রলীগের ৩২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ