ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • গোসল না করলে কী হয়?

    গোসল না করলে কী হয়?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীত এবং বর্ষাকালে ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকে প্রায়ই গোসল করেন না। এমনকি অনেকেরই এই সময়ে উষ্ণ পানিতে গোসলেও অনীহা রয়েছে। এই অভ্যাসের কারণে আপনাকে অনেক মূল্য দিতে হতে পারে তা জানেন কি।

    গোসল না করলে শরীরে কী প্রভাব পড়ে তা জেনে নেওয়া যাক-

    শীতের চেয়ে বর্ষা মৌসুমে গোসল করা এড়িয়ে চললে শরীরে অনেক সমস্যা ডেকে আনতে পারে।

    ইনফেকশন: গোসল না করার কারণে দেহে মরা কোষ তৈরি হয়; বিশেষ করে কটিসন্ধির আশপাশে। এই মরা কোষ ইস্ট এবং ব্যাকটেরিয়াল প্রদাহের সৃষ্টি করতে পারে। যা পরবর্তীতে দেহের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।

    মরা কোষ জমা: যারা গোসল করেন না তাদের দেহের মরা কোষ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। এটি আরও বেশি প্রদাহের সৃষ্টি করতে পারে।

    দুর্গন্ধ: নিয়মিত গোসল না করতে ব্যাকটেরিয়া জমে দেহে দুর্গন্ধ ছড়াতে পারে। পাশাপাশি এই অস্বস্তিকর দুর্গন্ধের কারণে বিভিন্ন ধরনের প্রদাহের সৃষ্টি করতে পারে।

    ত্বকে প্রদাহ: নিয়মিত গোসল করলে ত্বক বা শরীরে প্রশান্তি পাওয়া যায়। যারা গোসল করেন না তাদের ত্বকে প্রদাহ এবং অন্যান্য চর্ম রোগ দেখা দিতে পারে।

    রোগপ্রতিরোধ ক্ষমতা কম: যখন আমরা গোসল করা বাদ দিলে ত্বকে নানা ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া বাসা বাঁধে। শরীরে ছড়িয়ে পড়ার সময় পায়। শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমায় এবং সংক্রমণের প্রবণতা বাড়িয়ে দেয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ