ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বাকেরগঞ্জে শিক্ষা খাতের বিভিন্ন ‍‍উন্নয়ন কাজের উদ্বোধন 

    বাকেরগঞ্জে শিক্ষা খাতের বিভিন্ন ‍‍উন্নয়ন কাজের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জে শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দিনব্য‍াপী ‍এসকল ‍উন্নয়ন কাজের ‍উদ্বোধন করেন সংসদ সদস্য নাসরীন জাহান রতনা আমিন। 

    এর মধ্যে সকাল ১০ টায় উপজেলার প্রানকেন্দ্রে নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন। পরে  উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে ‍এক  আলোচনা সভা ও সনদ  বিতরণের আয়োজন করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম নাসরিন জাহান রতনা ‍এমপি। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু সহ বিভিন্ন বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিরা।

    এরপর বেলা ১২ টায় ভরপাশা ইউনিয়নের জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন তিনি। 

    এছাড়া দুপুর ১টায় রতনা আমিন মহিলা কলেজে বই বিতরণ, বিকাল তিনটায় বাকেরগঞ্জ  কান্তা হাসান বালিকা  মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের প্রথমতলার একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। 

    স‍েখানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এস এম কাইয়ুম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। 

    এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম সহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ