ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • গৌরনদীতে ঋণ চেক বিতরণ

    গৌরনদীতে ঋণ চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর গনমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড এর আবর্তক তহবিল হতে বরিশালের গৌরনদীতে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    শনিবার সকালে উপজেলার নিজাম উদ্দিন ডিগ্রি কলেজ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে হোসনাবাদ বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দিন আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএফডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রাক্তন সচিব মো. জাকির হোসেন আকন্দ। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মুহাম্মদ আবদুল্লা আল মামুন, সমবায় অধিদপ্তর বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের উপপরিচালক আতিকুর রহমান, শরিকল ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা। 

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম, গৌরনদী উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. ফকরুল আলম, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. রেদওয়ানুল আলম, পংকজ কান্তি হালদার। 

    শেষে হোসনাবাদ বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতির ৬০ জন সদস্যদের ৫০ হাজার করে ৩০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ