ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ২ কেজি গাজাঁসহ নারী মাদক কারবারি আটক

বরিশালে ২ কেজি গাজাঁসহ নারী মাদক কারবারি আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৯ জুলাই) রাত পৌনে ১০ টায় নগরীর ২৪ নং ওয়ার্ড ধানগবেষনা মুক্তিযোদ্ধা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

আটককৃত মোসাঃ আছমা বেগম (২৮) ঐ এলাকার পলাশ হাওলাদারের স্ত্রী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে  নগরীর ২৪ নং ওয়ার্ড ধানগবেষনা মুক্তিযোদ্ধা সড়ক এলাকার পলাশ হাওলাদারের বসত ঘরে অভিযান চালানো হয়। এসময় ২ কেজি গাঁজাসহ আছমা বেগমকে আটক করা হয়। এসময় তা‍ঁর স্বামী মাদ কারবারি পলাশ হাওলাদার সু-কৌশলে পালিয়ে যায়।


পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই এরা মাদক কারবারি করে আসছে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন