প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে শিক্ষকদের মতবিনিময়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এর সাথে বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪ টায় প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ এর আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সাগরদী বরিশাল এর ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক মো. মুহিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. জালাল উদ্দীন।
এসময় বরিশাল বিভাগের ৬ জেলার সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি সিনিয়র সচিব প্রাথমিক শিক্ষক ও শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বর্তমান প্রাথমিক শিক্ষার মান নিয়ে সংশয় প্রকাশ করেন পাশাপাশি সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।
এএজে