সিনিয়র সাংবাদিক এস এম ইকবালের ফেসবুক আইডি হ্যাকড

সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবালের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। SM IQBAL নামের ওই আইডি হ্যাক হওয়ায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানায় ওই অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে এসএম ইকবাল জানিয়েছেন, তার ফেসবুক আইডি দুই বছর পূর্বে বন্ধ করে দিয়েছিলেন। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন শয্যাশায়ী ছিলেন। পরবর্তিতে বাসায় এসেও চিকিৎসাধীন রয়েছেন তিনি।গত ২৭ জুলাই রাতে জানতে পারেন তার আইডি হ্যাক করে একটি ম্যাসেজ দেয়া হয়েছে।
তাই আশংকা করছেন, সাইবার অপরাধীরা হ্যাক করা আইডি দিয়ে সাম্প্রদায়িকতা, দেশবিরোধী কিংবা ক্ষতিকর কোন মন্তব্য প্রকাশ করতে পারেন। কাজে হীন কার্যক্রম প্রতিরোধে ও মান মর্যাদা ক্ষুন্ন না করতে পারে, তাই বিষয়টিতে পুলিশ সহ প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন।পাশাপাশি তার সাথে সম্পৃক্ত সকলকে এ বিষয়ে সতর্ক থাকারও অনুরোধ করেছেন।ভবিষ্যতে কোন অপরাধ সংগঠিত হলে তিনি দায় নেবেন না বলে জানান প্রবীণ এ সাংবাদিক নেতা।
এসএমএইচ